Notice Board

Notice Head : শুভ উদ্ভোদন

Description :

শিক্ষার সৌরভ মডেল স্কুল এর উদ্বোধন, নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সৃজনশীল মেধাবিকাশের প্রত্যয় নিয়ে বিজয়নগর উপজেলার প্রথম একমাত্র আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার এর সমন্বয়ে যাত্রা করা শিক্ষার সৌরভ মডেল স্কুল এর নবযাত্রার শুভ উদ্বোধন, নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ২৯ জানুয়ারী দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় আমতলী বাজার এ-কে টাওয়ারে শিক্ষার সৌরভ মডেল স্কুল এর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস এম কামরুল হাসান শান্ত। 

শিক্ষার সৌরভ মডেল স্কুল এর পরিচালনা পরিষদ সদস্য  আজিজুল ইসলাম আসলাম এর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলওয়াত করেন, উক্ত স্কুলের শিক্ষার্থী হামিদুল মিনহাজ, গীতা পাঠ করেন অরিন্দ্র ভট্টাচার্য, বাংলা ভাষায় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সৌরভ দাস। ইংরেজি ভাষায় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইকরা রহমান সোহা।

শিক্ষার সৌরভ মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস এম কামরুল হাসান শান্ত প্রতিষ্ঠানটির সার্বিক বিষয়ে তুলে ধরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ এ কে আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এর অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান।। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ লুৎফুল রহমান, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এর ইংরেজি শিক্ষক ও বিভাগীয় প্রধান আল আমিন রুবেল, বিজয়নগর উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, চান্দুরা ইউনিয়ন জামাতে ইসলাম এর সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল হক নিয়াজ, দেশবরেণ্য আবৃত্তি শিল্পী ও সাংবাদিক সোহেল আহাদ, বিজয়নগর উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি মনির বিন মোবারক, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আক্তারুজ্জামান, হাজীপুর মহিলা মাদ্রাসা মুহতামিম মুফতি সানাউল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের শুভেচ্ছার পাশাপাশি কোমলমতি শিশুদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ। এসময় অভিভাবক, শিক্ষার্থীদের উপস্থিতিতে অতিথিবৃন্দের আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বিজয়নগর উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি জয়নাল আবেদীন কাসেমী। 

বার্তা প্রেরক
বিজয়নগর থেকে
এস এম কামরুল হাসান শান্ত